প্রাথমিক শিক্ষকদের দোয়া গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জন্য
প্রাথমিক শিক্ষকদের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে স্কুলের সময়সূচী সকাল ৯টা থেকে বিকাল ৩টা ১৫ পর্যন্ত ও ক্লাস রুটিনে প্রতিটি ক্লাসের পর ১০ মিনিট করে বিরতি (মেন্টাল রিফ্রেশ রাখা) ও নামাজের জন্য বিরতিতে সময় রাখায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী জাকির হোসেন ও গণশিক্ষা সচিব মো. আকরাম হোসেন, ডিজিসহ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য দোয়া করেছেন প্রাথমিকের শিক্ষকরা।
মঙ্গলবার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে এ দোয়া করা হয়।
এর পাশাপাশি দ্বিতীয় শিফটের বিদ্যালয়ের সময়সূচীর ব্যাপারে কর্তৃপক্ষের জরুরি সদয় হস্তক্ষেপ কামনা করেছেন প্রাথমিক শিক্ষকরা।
