যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিত না করা প্রসঙ্গে
বিশ্বব্যাপী চলমান করোনার মধ্যে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোন শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিত করা যাবে না । আজ বুধবার (৭ অক্টোবর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মোঃ মিজানুর রহমান , পরিচালক (প্রশাসন ) স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করা হয়েছে ।
এমতাবস্তায় পত্রের নির্দেশনা সমুহ বাস্তবায়নের লক্ষে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।

