“নিজের প্রতি বিশ্বাস রাখুন, সাফল্য আসবেই।”
জীবনে সফলতা লাভের সবচেয়ে বড় বাঁধা হচ্ছে ভয় ও নিজের মনের ভেতর লুকানো হতাশা ও হীনমন্যতা। আমি পারবনা, আমাকে দিয়ে হবে না, আমি যোগ্য নই এ শব্দগুলো মুছে দিতে হবে। যতবার নিচে পড়ে যাবেন, ঠিক ততবারই দাঁড়িয়ে যেতে হবে।
সফলতা লাভের জন্য কোন নির্দিষ্ট বয়স নেই। কেউ আঠারো বছরে বয়সেও সফল হতে পারে, আবার কেউ সত্তর বছর বয়সেও নিজ জীবনের চূড়ান্ত লক্ষে পৌঁছাতে পারে। মার্কিন বর্তমান ও ভবিষ্যত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনকে দেখে আমাদের অনেক কিছু শেখার আছে। বয়স তাদের স্বপ্ন পূরণে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি।
আবার অন্যদিকে মার্ক জাকারবার্গ, কবি সুকান্ত ভট্টাচার্য্য, ক্ষুদিরাম বসু, মুহাম্মদ বিন কাশিম উনাদের কাছ থেকেও অনেক কিছু শেখার আছে। অল্প বয়সেও উনারা নিজনিজ কর্মক্ষেত্রে সফল। তাই আমাদের সবারই ইতিবাচক চিন্তা করতে হবে। বয়সে ছোট হলেও জ্ঞানী ব্যাক্তিদের সম্মান করতে হবে। লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে। কর্ম দিয়েই মানুষ পৃথিবীতে স্মরণীয় হয়ে থাকতে পারে, অর্থ, মর্যাদা দিয়ে নয়।
ছোট্ট একটি মাকড়সা একক প্রচেষ্টায় যদি এতো সুন্দর, নিখুঁত একটি জাল তৈরি করতে পারে, তবে কেন, আমি আপনি নিজকাজে সফল হতে পারবো না। আসুন সকল হতাশা জেরে ফেলে দিয়ে নতুন উদ্যেমে ভালো কাজে নিজেকে নিয়োজিত রাখি।
সবাইকে নিজের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আমিও পারবো, এই বাক্যটি নিজের মাঝে ছড়িয়ে দিতে হবে। সবার মধ্যে না হোক অন্তত আপনার নিজের পরিবারের মধ্যেও আদর্শ হয়ে বেঁচে থাকুন। যারা চেষ্টা করে ভাগ্যও তাদের সহায়তা করে।
মোঃ সাইফুল হক খান সাদী
অনার্স, মাস্টার্স সমাজবিজ্ঞান।
