প্রাথমিক উপবৃত্তির ‘নগদ’পোর্টালে তথ্য আপলোডের মেয়াদ বৃদ্ধি প্রসঙ্গে
রবিবার (১৭ জানুয়ারী) প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্প ৩য় পর্যায় এর সহকারি পরিচালক (পরি: ও মনি:) মো. কবির উদ্দিন স্বাক্ষরিত পত্রে প্রাথমিক উপবৃত্তির ‘নগদ’পোর্টালে তথ্য আপলোডের মেয়াদ বৃদ্ধির আদেশ জারি করেছেন।
আগামী ২৫ জানুয়ারী পর্যন্ত আবারো বাড়ানো হলো প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্প ৩য় পর্যায় এর চতুর্থ কিস্তি (এপ্রিল-জুন/২০২০) এর 'নগদ' লাইভ এন্ট্রির সময়সীমা।
আদেশে আরো বলা হয়, গত ১০ জানুয়ারীর মধ্যে ১০০% লাইভ এন্ট্রির নির্দেশনা দেওয়া হলেও বিভিন্ন সমস্যার কারণে আজ ১৭ জানুয়ারী পর্যন্ত সময় বাড়ানো হয়। এই সময়ের মধ্যে এন্ট্রি ও ভেলিডেশন আশাব্যাঞ্জক নয়।
এ অবস্থায় আজ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মেলনকক্ষে প্রাশিঅ মহাপরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভার্চূয়ালি প্রাগম সচিব ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন যুক্ত হয়ে বিভিন্ন সমস্যা ও এ বিষয়ে করণীয় সম্পর্কে নির্দেশনা দেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ জানুয়ারীর মধ্যে তথ্য সাবমিট ও ভেলিডেটেশনের জন্য দেশের সকল উপজেলা শিক্ষা অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে।

