প্রাথমিকে অনলাইন বদলি অক্টোবর থেকে
প্রাথমিকে অনলাইন বদলি অক্টোবর থেকে দুর্নীতি ও ভোগান্তিদূর করতে আগামী অক্টোবরে মাস থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি শুরু হচ্ছে অনলাইনে।এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো.আকরাম–আল–হোসেন বলেন, অক্টোবর থেকে অনলাইনেশিক্ষক বদলি শুরু করবো।
শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদলি কার্যক্রম জানুয়ারিতে শুরু হয়ে চলে ৩১ মার্চ পর্যন্ত। এ সময় শিক্ষা অধিদফতরের এক শ্রেণির কর্মকর্তা
কর্মচারীদের সঙ্গে যোগসাজশ করে দালালরা শিক্ষকদের কাছ থেকে হাতিয়ে নেয় লাখ লাখ টাকাএই ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠে অধিদফতরের দু–একজন কর্মকর্তা এবং নিচের স্তরের কর্মচারীদের বিরুদ্ধে। এই অভিযোগ আমলে নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আগে থেকেই অনলাইনে শিক্ষক বদলির উদ্যোগ নেয়।
দুর্নীতির অভিযোগ ওঠার পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম–আল–হোসেন ওই সময় জানিয়েছিলেন, ২০২০ সাল থেকে অনলাইনে প্রাথমিক শিক্ষক বদলি কার্যক্রম শুরু করা হবে।
শিক্ষক বদলিতে বিগত সময়ের দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে মহাপরিচালক মো. ফসিউল্লাহ্ বলেন, ‘আমি যোগদানের আগে শিক্ষক বদলি নিয়ে অভিযোগের কথা শুনেছি। আমি শিক্ষকদের অনুরোধ করবো, তারা যেনও প্রতারণার শিকার না হন। বদলি কার্যক্রমে দুর্নীতি হবে না।’
