“সহকারী প্রধান শিক্ষক” পদটি সৃষ্টি হলে লাভবান হবেন অনেক শিক্ষক
প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় প্রধান শিক্ষকের পদ সীমিত এবং সহকারী শিক্ষকের পদ অধিক হওয়ার কারণে কতৃপক্ষ চাইলেও সবাইকে পদোন্নতি দিতে পারবেননা এই কথাটি চিরন্তন সত্য।
তবে "সহকারী প্রধান শিক্ষক পদ" সৃজিত হলে অন্তত সবাই এই পদটিতে পদোন্নতি পাবেন এতে কোনো সন্দেহ নাই। এমতাবস্থায় সবার লাভবান হওয়ার সম্ভাবনা শতভাগ।
যেমন : ১. ইতিমধ্যে যে সকল সম্মানিত সহকারী শিক্ষকবৃন্দ তিনটি টাইমস্কেল পেয়ে দশম গ্রেডে উন্নীত হবেন, তাদের যদি বয়স থাকে তাহলে আরও দুইটি উচ্চতর গ্রেড পেয়ে অষ্টম গ্রেডে উন্নীত হতে পারবেন।
২. পদোন্নতি পেয়ে তাঁরা খুব অল্প সময়ের মধ্যে প্রধান শিক্ষক পদে আরেকটি পদোন্নতি পাওয়ার কাছাকাছি চলে আসবেন।
৩. প্রতিটি বিদ্যালয়ে একজন করে নতুন শিক্ষক বাড়তি পাবেন, এতে কর্মঘণ্টা কমবে।
৪. মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত হওয়ার পাশাপাশি সকল প্রাথমিক বিদ্যালয় এক শিফট বিদ্যালয়ে পরিণত হবে দ্রুততম সময়ের মধ্যে ।
৫. আমাদের মনে রাখতে হবে যদি সহকারী প্রধান শিক্ষক পদটি সৃজন না হয় তাহলে অনেক শিক্ষক দুটি উচ্চতর গ্রেড নিয়ে আজীবন একই পদে বহাল থাকতে হবে, যার সর্বশেষ পরিণতি সহকারী শিক্ষক হয়েই অবসরে যাওয়া যা আদৌ কাম্য নয়।
৬. সবচেয়ে মজার ব্যাপার হলো বর্তমান প্রধান শিক্ষকগণ যদি পদোন্নতি আর না পেয়ে থাকেন তাহলে তাঁরা পাবেন দুইটি উচ্চতর গ্রেড আর সহকারী শিক্ষকগণ পাবে বাড়তি দুইটি গ্রেডসহ অনেকে পাঁচটি বা চারটি।
তাই….. বিরোধিতা না করে সহযোগিতা করুন, নগদ যা পাচ্ছেন তা বুঝে নিন এবং আরো কিছু পাওয়ার জন্য যুক্তিসংগত উপায়ে ঊর্ধ্বতন কতৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করুন।
