১৩ ফেব্রুয়ারি পিটিআই এ সি ইন এড কোর্সে ক্লাস শুরু প্রাথমিক শিক্ষকদের

বুধবার (১৩ জানুয়ারি) ২০২১ সালের (জানুয়ারি-ডিসেম্বর) শিক্ষাবর্ষে সিইনএড ভর্তির  অফিস আদেশ দেয় জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)।

করোনার কারণে বন্ধ থাকা সরাসরি প্রাথমিক শিক্ষকদের সার্টিফিকেট ইন এডুকেশন (সিইনএড) কোর্সের প্রশিক্ষণ কার্যক্রম আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু করতে যাচ্ছে দেশের প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটগুলো (পিটিআই)।

  আদেশে আরো বলা হয়,  ২০২১ শিক্ষাবর্ষে (জানুয়ারি-ডিসেম্বর) সিইনএড কোর্সে ভর্তি সম্পন্ন করতে ২৫ জানুয়ারির মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ডেপুটেশন প্রদান করে ৩১ জানুয়ারির মধ্যে পিটিআইতে ভর্তি নিশ্চিত করতে হবে।

পরিপত্রে আরো উল্লেখ্য যে, শুধুমাত্র এসএসসি পাস শিক্ষকদের জন্য শেষবারের মতো চলমান শিক্ষাবর্ষে সিইনএড কোর্সে ভর্তির সুযোগ প্রদান করা হলো। পরবর্তী বছর থেকে এই কোর্স আর চালু রাখা হবে না। ভর্তিকৃত প্রশিক্ষণার্থীদের তথ্য আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে পিটিআইয়ের সুপারিন্টেনডেন্টের ইমেইলে ([email protected]) ডিপিএড বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট পাঠাতে হবে। ভর্তিকৃত শিক্ষকরা ক্লাস শুরু না হওয়া পর্যন্ত নিজ নিজ বিদ্যালয়ে কর্মরত থাকবেন।

আগামী ১ ফেব্রুয়ারি থেকে অনলাইনে এবং ১৩ ফেব্রুয়ারি থেকে মুখোমুখি (ফেস টু ফেস) সিইনএড প্রশিক্ষণের ক্লাস শুরু হবে।