প্রাথমিক শিক্ষকদের লকডাউনে বিদ্যালয়ে যেতে হবে না : ডিপিই মহাপরিচালক

আজ ৪ এপ্রিল (রোববার) জনপ্রশাসন মন্ত্রণালয়  লকডাউন  সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন। আদেশে এ  করোনার সংক্রমণ পরিস্থিতি অবনতি হওয়ায় সরকার আগামীকাল (সোমবার) থেকে সারাদেশ লকডাউন ঘোষণা করছে।। 

লকডাউনের প্রাথমিক শিক্ষকদের বিদ্যালয়ে যেতে হবে না বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনজুরুল আলম। তিনি আরোও বলেন, লকডাউনে সবকিছু বন্ধ থাকবে তারা শিক্ষাপ্রতিষ্ঠানে যাবেন কীভাবে?

রোববার গণমাধ্যমকে ডিপিই ডিজি বলেন, ‘লকডাউনের পর স্কুলের দাপ্তরিক কাজে প্রধান শিক্ষকসহ যাদের যাদের প্রয়োজন তারা রোস্টার করে স্কুলে যাবেন। বাকি শিক্ষকরা বাড়িতে অবস্থান করবেন।’

একই নির্দেশনা সব স্কুল-কলেজেও দেয়া হবে। লকডাউন ঘোষণা হলে শিক্ষকদের বাসায় অবস্থান করতে নির্দেশনা দেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

আজ এ ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছেন মাউশির একাধিক কর্মকর্তা। এ নির্দেশনার মাধ্যমে সকল শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপদ ও সুরক্ষার জন্য নিজ বাড়িতে অবস্থান করতে নির্দেশ দেয়া হবে।