পরিদর্শন করেন শিবগঞ্জের মাধ্যমিক বিদ্যালয়:মাউশি’র ডিডি
আজ রোববার ( ২০ ডিসেম্বর) দিনব্যাপি রাণীহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়, ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, দাদনচক এইচএম উচ্চ বিদ্যালয় ও দাদনচক বেল আফরোজ বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (মনিটরিং অ্যান্ড ইভালুয়েশান) সেলিনা জামান।
এ সময় তিনি স্কুল পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন দিকনিদের্শমুলক বক্তব্য দেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মস্তাফিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার আবদুল মান্নান, শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজউদ্দৌলাসহ শিক্ষক-শিক্ষিকারা এ সময় উপস্থিত ছিলেন।
