প্রাথমিক শিক্ষা কার্য্যক্রম কোন NGO বিনা অনুমতিতে চালাতে পারবে না

বৃহস্পতিবার (১০ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) আলমগীর মুহম্মদ মনসুরুল আলম স্বাক্ষরিত  প্রাথমিক শিক্ষা কার্য্যক্রম কোন NGO বিনা অনুমতিতে চালাতে পারবে না মর্মে  আদেশ জারি করেছেন।

আদেশে  আরো বলা হয়েছে এনজিও পরিচালিত এসকল কাজের জন্য প্রাথমিকের চলমান শিখন কার্য্যক্রম ব্যাহত হচ্ছে। এনজিও কর্তৃক পরিচালিত অনুমোদনহীন প্রাথমিক শিক্ষা সংক্রান্ত ও বিদ্যালয়কেন্দ্রিক যেকোন শিক্ষা কার্য্যক্রম বন্ধের ব্যবস্থা গ্রহণের জন্যেও নির্দেশনা আছে।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের ভয়াবহ সংক্রমণ থেকে শিক্ষার্থী, অভিভাবক ও সরাসরি শিক্ষা কার্য্যক্রমে যুক্ত সকলের স্বাস্থ্য সুরক্ষায় গত বছরের ১৮ মার্চ হতে বন্ধ আছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। স্বাভাবিক শ্রেণি পাঠদান বন্ধ থাকলেও এ সময়ে শিক্ষার্থীদের শিখন ঘাটতি দূর করতে রেডিও, টেলিভিশন সহ অনলাইনে বিভিন্ন মাধ্যমে চালু আছে প্রাথমিক শিক্ষা কার্য্যক্রম।

এমন অবস্থায় বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) পরিচালিত অনুমোদনহীন প্রাথমিক শিক্ষা কার্য্যক্রমের বিরূদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সকল প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপ পরিচালককে পত্র পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।